১০০পিস ইয়াবাসহ পটুয়াখালীতে নারী মাদক কারবারি আটক -১

0
244

মোঃ কবির গাজী,ক্রইম রিপোর্টার পটুয়াখালী

পটুয়াখালীর পৌরসভার ০৬ নং ওয়ার্ড, চর পাড়া স্বনির্ভর রোড এলাকায় ১০০পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার সন্ধ্যা ৬ টার সময় এসআই সম্বিত রায়, জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে পটুয়াখালী থানাধীন পটুয়াখালী পৌরসভার চড়পাড়া স্বনির্ভর রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালায়, এ সময়ে মোসাঃ দোলা বেগম এর কাছে থাকা ১০০ পিস ইয়াবা জব্দ করে। পরে তাকে গ্রেফতার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ এর কার্যলয়ে নিয়ে যায়।

আটককৃত দোলা বেগম এর স্বামী মোঃ সোহেল মাতুব্বর, সাং- চরপাড়া, স্বনির্ভর রোড, ০৬ নং ওয়ার্ড, তিনি পটুয়াখালী পৌরসভার স্থানীয় বাসিন্দা। এ বিষয়ে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা এ কে এম আজমল হুদা জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা প্রক্রিয়াধীন।

পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম,পিপিএম এর নির্দেশ ও সার্বিক তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে। মাদক নিমূলে সকলকে তথ্য দিয়ে সহযোগিতারও আহ্বান জানান তিনি।


১০০পিস ইয়াবাসহ পটুয়াখালীতে নারী মাদক কারবারি আটক -১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here