যশোরে চার্জার ফ্যানের দাম নিয়ে চলছে চরম নৈরাজ্য।

0
244

যশোর জেলা প্রতিনিধি

এখন সময় যেনো চার্জার ফ্যানের। বর্তমান পরিস্থিতিতে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেড়ে গেছে চার্জার ফ্যানের চাহিদা। আর এই সুযোগ কে কাজে লাগিয়ে এক শ্রেনীর ব্যবসায়ীরা ইচ্ছা মতন বাড়িয়ে দিয়েছে চার্জার ফ্যানের দাম। দাম নিয়ে শুরু হয়েছে চরম নৈরাজ্য।

সারা দেশের ন্যায় যশোরেও বিরাজ করছে তীব্র দাবদাহ তার উপর লোডশেডিং এর মাত্রা বেড়ে যাওয়ায় জনজীবনে চরম সংকট দেখা দিয়েছে বিশেষ করে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ ও হাসপাতালে ভর্তি রুগীরা পড়েছেন চরম বিপাকে। এমন পরিস্থিতিতে প্রচন্ড গরম থেকে একটু স্বস্তি পাবার আসায় ছুটছেন ইলেকট্রনিক্স এর দোকানে চার্জার ফ্যান কেনাএ আশায়।

সরেজমিনে ইলেক্ট্রনিক্সের দোকান গুলোতে দেখা গেছে ক্রেতাদের প্রচন্ড চাপ। চার্জার ফ্যানকেনার আশায় ক্রেতারা ভীড় করছেন্দোকান গুলোতে। কিন্তু দাম শুনে হতাশ হয়ে ছুটে যাচ্ছেন এক দোকান থেকে অন্য দোকানে। নানা দোকানে ছুটা ছুটি করে এক পর্যায়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন, কেঊ আবার বাধ্য হয়ে পরিবারকে স্বস্তি দিতে উচ্চমুল্যে কিনতে বাধ্য হচ্ছেন।

দোকানীরা বলছেন চাহিদা বেড়ে যাওয়ায় কোম্পানি গুলো মাল দিতে পারছে না। তাই দাম বেড়ে গেছে। ক্রেতারা বলছেন সুযোগ পেয়ে ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছে মুল্য। এমন পরিস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ এর পক্ষ থেকে বাজার তদারকির জোর দাবী জানিয়েছেন সাধারন মানুষ। বিজ্ঞজনেরা মনে করেন প্রশাসনের নিয়মিত তদারকি হলে কমে যাবে ফ্যানের বাজারের এই নৈরাজ্য।


যশোরে চার্জার ফ্যানের দাম নিয়ে চলছে চরম নৈরাজ্য।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here