
মোঃ নুরুল ইসলাম,নির্বাহী সম্পাদক
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ এর তত্বাবধানে এসআই(নিঃ)/মোঃ রাশেদুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্স সহ ইং ৮/৬/২০২৩ তারিখ অত্র থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানাসহ বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানাধীন ০২নং সোনাপুর ইউনিয়ন রাজকৃষ্ণসেন ০৮নং ওয়ার্ডস্থ সরকারি আবাসনের সংলগ্ন জনৈক মোঃ আইয়ুব মিয়ার দোকানের পিছনে বাগানের মধ্য হইতে ২০:৩৫ ঘটিকায় ধৃত আসামী মোঃ নাহিদ(২৮), পিতা-আজম খোনকার, মাতা-আনোয়ারা বেগম, সাং-হাসান নগর, ০৭নং ওয়ার্ড, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা এর হেফাজত হইতে ৪০০ (চারশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে। এই সংক্রান্তে আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।













