সখিপুরে যক্ষ্মা, এইচ আইভি কার্যক্রমের উপর সচেতনা মূলক ওরিয়েন্টশন

এ বি সিদ্দিক,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রন কর্মসূচি ও ব্রাকের আয়োজনে যক্ষ্মা কোভিড-১৯, ম্যালেরিয়া ও এইচ আইভি সম্পর্কিত সচেতনা মূলক ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। ১২জুন সোমবার সকাল ১০টায় সখিপুর ব্রাক অফিসে উক্ত ওরিয়েন্টশন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষন প্রদান করেন, জেলা ব্যাবস্থাপক যক্ষ্মা নিয়ন্ত্রন কর্মসূচী মোঃ সোহেল রানা।

এসময় উপস্থিত ছিলেন, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সমাজকর্মী শহিদুল ইসলাম, প্রোগ্রাম অর্গানাইজার শ্যামলী হালদার, ফিল্ড অর্গানাইজার মিরা খাতুন ও জুয়েল হোসেন, ডাঃ পরিতষ কুমার, জগন্নাথ পাল ও হাফিজুর রহমান হ্যাপি প্রমুখ। প্রধান অতিথি বলেন, সরকার ২০৩৫ সালের মধ্যে যক্ষ্মা নির্মূল করার লক্ষে কাজ করছে। উক্ত কাজে গ্রাম ডাক্তারদের সহযোগীতা অত্যাবর্শকীয়। একনাগারে ২সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাশি, বিকালে জ্বর, ক্ষুধাহীনতা ও শরীরের ওজন কমে যাওয়া প্রাথমিক যক্ষ্মার লক্ষন। এই লক্ষন নিয়ে প্রথমে গ্রাম ডাক্তারদের নিকটে আসে। সেহেতু এই লক্ষনে যক্ষ্মার জীবানু আছে কিনা গ্রাম ডাক্তাররায় এই সকল রোগীদের সরকারি ভাবে পরীক্ষা নিরিক্ষা করার পরামর্শ দিতে পারেন। তিনি আরোও বলেন, এইচ আইভি রোগ প্রতিরোধে বিশেষ ক্ষেত্রে কনডম ব্যবহার, অন্যের ব্যবহার করা সূঁই, সিরিঞ্জ ব্যবহার, পরীক্ষা ব্যাতীত রক্ত গ্রহন না করার পরামর্শ দেন।


সখিপুরে যক্ষ্মা, এইচ আইভি কার্যক্রমের উপর সচেতনা মূলক ওরিয়েন্টশন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles