
আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ শাখার আয়োজনে ১২ জুন সোমবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ বাহিনী কর্তৃক শায়েখ ফয়জুল করিম পীর সাহেব চরমোনাই বাহিনীর উপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিগঞ্জ শাখার উদ্যোগে এ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিগঞ্জ সংস্কৃতি মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিগঞ্জ শাখার সভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ওয়েজুর রহমান অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি হানিফুর রহমান।













