আশাশুনিতে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0
51

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনিতে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার দুপুর ২.৩০ টায় আশাশুনি প্রেসক্লাবে এ কর্মসূচির আয়োজন করা হয়। যায়যায়দিন এর আশাশুনি উপজেলা প্রতিনিধি সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুর রহমান (পিপিএম)। প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস কে হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান ও জিএম আল ফারুক, রিপোর্টার্স ক্লাব সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আলী নেওয়াজ, যুগ্ম-সম্পাদক মাসুদুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সকল সাংবাদিকদের সাথে নিয়ে জন্মদিনের কেক কেটে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। এসময় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ বেলালী, সদস্য গোলাম মোস্তফা, বাহবুল হাসনাইন, জগদীশ চন্দ্র সানা, শেখ বাদশা, সুব্রত কুমার দাশ, শেখ আরাফাত, সাংবাদিক আরিফুল ইসলাম, লিংকন আসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


আশাশুনিতে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here