
মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি
অভয়নগরে মেধাবী ছাত্রী তানিয়া বাঁচতে চায়। দশম শ্রেণির মেধাবী ছাত্রী তানিয়ার (১৬) ভবিষ্যৎ স্বপ্ন শেষ হতে চলেছে। পড়াশোনা করে ভবিষ্যতে বড় কিছু হয়ে দেশ সেবা করার স্বপ্ন দেখা তানিয়া দীর্ঘ দিন দুরারোগ্য ব্যাধি কিডনি সমস্যায় ভুগছে। তার দুটি কিডনিই বিকল হয়ে পড়েছে।
যশোরের অভয়নগর উপজেলার ১ নং প্রেমবাগ ইউনিয়নের মহাকাল বালিকা বিদ্যালয়ের ছাত্রী, বালিয়াডাংংগা গ্রামের কামরুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন। পিতা রফিকুল ইসলাম পেশায় একজন দিনমুজুর। অভাবের সংসারে লালিত পালিত হওয়া তানিয়া দুই ভাইবোনের মধ্য বড়। সে লেখাপড়া শিখে পরিবারের মুখ উজ্জ্বল করবে এটাই ছিলো পরিবারের আশা। কিন্তু সমস্ত আশা নষ্ট হতে চলেছে তানিয়ার এই ব্যধির কারনে। কিডনি বিকল হওয়ায় মেয়েকে বঁাচাতে এত দিন দিনমুজুর পিতা কামরুল ইসলাম গাছ পালা ছাগল, বিক্রি সহ ধার দেনা করে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডাইলাসিস করেয়ে এখন নি:স্ব প্রায়। বর্তমানে তার কিডনি ট্রান্স প্্লান্টের প্রয়োজন দেখা দিয়েছে।
তানিয়ার শুভাকাঙ্ক্ষী বিশিষ্ট সমাজসেবক অভয়নগর পৌর আওয়ামী নেতা শফিকামাল বলেন- তানিয়ার মমতাময়ী মা তাকে কিডনি দিতে চেয়েছেন, কিন্তু বাধ সেধেছে অর্থ। কিডনি ট্রান্সপ্লান্টে খরচ হবে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকা। যা যোগাড় করা পরিবারের পক্ষে অসম্ভব।এমতাবস্থায় সবার সহযোগিতা ছাড়া কিডনি পরিবর্তন সম্ভব নয়। তানিয়ার ভাই নাজমুল ইসলাম (২২)জানান- সংসারে অভাব-অনটন এর জন্য সে লেখাপড়া ছেড়ে একটি কারখানায় কাজ করে। তার বোনের দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে।সে বর্তমানে খুলনা মেডিকেলে ভর্তি। কিডনি পরিবর্তন করতে না পারলে সে মারা যাবে।
তানিয়ার চাচা কামরুল ইসলাম তার পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান হৃদয়বান লোকের কাছে তানিয়ার চিকিৎসার খরচ মেটাতে সকলের নিকট সাহায্যের আবেদন করেছেন। তানিয়াকে সহযোগিতার জন্য বিকাশ নং- 01952332460।এছাড়া জনতা ব্যাংক মহাকাল শাখা হিসাব নং 0100244839023। তানিয়ার এই সংকটময় মুহুর্তে বিত্তবান লোক এগিয়ে আসবে এটাই এলাকাবাসীর আশা।













