আদিতমারীতে ২ জুয়ারী আটক, ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড

0
145

শফিকুল ইসলাম,আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি

আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে মাদক ও জুয়ার বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে ২ জন জুয়ারীকে গ্রেপ্তার করে আদিতমারী থানার পুলিশ

সোমবার (১২-জুন) ২০২৩ ইং তারিখ বিকেলে আদিতমারী থানাধীন সারপুকুর ইউনিয়নের টিপার বাজার এলাকায় জুয়া খেলার সময় জুয়া খেলার সরঞ্জামাদিসহ ০২(দুই) জন জুয়ারীকে আটক করা হয়। আটককৃত জুয়ারীরা হলেন ১। মোঃ লাকু মিয়া (৩৫), পিতা-মোঃ দুলাল মিয়া, সাং-তালুক হরিদাস, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট, ২। মোঃ জাহেদুল ইসলাম(৩৭), পিতা-মৃত মাসুদ, সাং বিরানি, থানা -আদিতমারী, জেলা-লালমনিরহাট। উক্ত জুয়ারীদের উপজেলা নির্বাহী অফিসার, আদিতমারী, লালমনিরহাট জনা জি আর সারোয়ার মহোদয় এর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যককে ০২ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০/- টাকা জরিমানাদন্ড প্রদান করেন। আটককৃত জুয়ারীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককারী অফিসার-মোঃ মোজাম্মেল হক অফিসার ইনচার্জ, এসআই/কমল কিশোর ঘোষ , এসআই মতিউর রহমান, এএসআই/শাহাদুল ইসলাম, এএসআই তপন কুমার সহ সঙ্গীয় অফিসার ফোর্স, আদিতমারী থানা, লালমনিরহাট।


আদিতমারীতে ২ জুয়ারী আটক, ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here