খোকসায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

0
121

নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া

চতুর্থ শিল্পবিপ্লব মূলত তথ্যপ্রযুক্তিনির্ভর ডিজিটাল বিপ্লব। এ বিপ্লবের ফলে নানামুখী সম্ভাবনার সৃষ্টি হবে দেশের সামগ্রিক চালচিত্রে। যেমন- অটোমেশনের প্রভাবে কর্মক্ষেত্রে ঝুঁকি হ্রাস, উৎপাদন শিল্পে নিয়ন্ত্রণ বৃদ্ধি, স্বাস্থ্য ও চিকিৎসা খাতে বড় পরিবর্তন, বিশেষায়িত পেশার চাহিদা বৃদ্ধি, সামগ্রিক জীবনযাত্রার মানোন্নয়ন।

আজ ১৪ই জুন বুধবার সকাল ১০ টায় জেলা তথ্য অফিস ও খোকসা উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের সভা কক্ষে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার, আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, খোকসা ইউনিয়নের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক, আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উদ্যোক্তাবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের আইসিটি বিষয়ক শিক্ষকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।


খোকসায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here