আশাশুনিতে প্রধান শিক্ষক ও শিক্ষা অফিসারের এপিএ স্বাক্ষর

0
61

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলার কাপসন্ডা ক্লাস্টারের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১৯ জুন) সকালে উপজেলা রিসোর্স সেন্টারে এ চুক্তি সম্পাদন করা হয়।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর নির্দেশনা মোতাবেক আশাশুনি উপজেলার কাপসন্ডা ক্লাস্টারের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে কাপসন্ডা ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান আলীর মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।

ক্লাস্টারের ২৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মধ্যে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবদুর রকিব। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, গৌরাঙ্গ গাইন, আবু সেলিম ও সোহাগ আলম।

প্রধান শিক্ষকগণ স্বাক্ষরিত এপিএ চুক্তি অনুযায়ী আগামী এক বছর শতভাগ কার্যক্রম বাস্তবায়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সবশেষে বিভিন্ন দাপ্তরিক বিষয় আলোচনার মাধ্যমে উপজেলা শিক্ষা অফিসার আবদুর রকিব চুক্তি সম্পাদন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আশাশুনিতে প্রধান শিক্ষক ও শিক্ষা অফিসারের এপিএ স্বাক্ষর

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here