ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খান।

0
113

নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া

খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খান বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে।

বাংলাদেশের মানুষের মনে এখন আর কোন দু:খ নেই। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আওয়ামীলীগ সরকার নিরলস কাজ করে যাচ্ছে। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যহত থাকলে ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশে রূপান্তরিত হবো। সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় দোয়া চেয়ে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব, যোগ্যতা, নিষ্ঠা, মেধা-মনন, দক্ষতা, সৃজনশীলতা, উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও দূরদর্শী নেতৃত্বে এক সময় দারিদ্র্য-দুর্ভিক্ষে জর্জরিত যে বাংলাদেশ অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম করত সেই বাংলাদেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলছে। বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তার নেতৃত্বে দেশের অর্থনীতি আজ চাঙ্গা হয়েছে। তলাবিহীন ঝুঁড়ি হিসেবে বিশ্বের কাছে পরিচিত বাংলাদেশ আজ মধ্য আয়ের দেশে পরিণত হচ্ছে। বাংলাদেশ বিশ্বের কাছে আজ মডেল ইকোনমিক কান্ট্রি।

তিনি আরো বলেন,ঈদ-উল-আযহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে আসেন আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সাথে।

এ দিন সকল শ্রেণি পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ-উল-আযহা শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ-এ প্রত্যাশা করি। এবং আমার প্রাণের খোকসা উপজেলা বাসীকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।


ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খান।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here