আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ – তরুণী সংগঠনের ২দিন ব্যাপি বৃক্ষ রোপন সম্পন্ন

0
77

প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

বাড়ছে মানুষ, বাড়ছে কার্বন-ডাই-অক্সাইড, ধ্বংস করা হচ্ছে বন, কাটা হচ্ছে গাছ, অনিশ্চিত হয়ে পড়ছে নতুন প্রজন্মের ভবিষ্যৎ। এমনই এক পরিস্থিতি যখন ভাবিয়ে তুলছে বিবেকবান তরুণ তরুণীদের, ঠিক তখনই -“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে  বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত কক্সবাজার জেলার প্রগতিশীল মানবিক প্লাটফর্ম আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ তরুণী সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির পদযাত্রা জানান দিয়ে গেল এক নতুন আশার।

গত ২৪শে জুন ও ২৫শে জুন দুই দিনে প্রায় হাজারের অধিক চারা গাছ রোপণ করেছেন। উক্ত সংগঠনের সদস্যরা জানিয়েছে আগামীতেও বৃক্ষ রোপন কর্মসূচি চলমান থাকবে। বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা জ্যোতি লংকার মহাথের, শীলমিত্র থের,জ্যোতিপ্রিয় থের,করুনাশ্রী মহাথের,তাপস সেন ভিক্ষু, প্রজ্ঞা সুমন থের। সংগঠনের সভাপতি তিষ্যানন্দ ভিক্ষু,সাধারণ সম্পাদক নান্টু বড়ুয়া, ধর্মীয় সম্পাদক বিপুলা সেন ভিক্ষু, সদস্য সুলাল বড়ুয়া,বাপ্পা বড়ুয়া, অভিজিৎ বড়ুয়া, টিপলু বড়ুয়া সহ বিভিন্ন গ্রামের তরুণ তরুণী ও স্কুলের শিক্ষার্থী বৃন্ধ উপস্থিত ছিলেন।

বৃক্ষ‌রোপনের পাশাপা‌শি নিজ ‌নিজ বা‌ড়ির আ‌ঙ্গিনায় ১ টি ক‌রে চারা গাছ লা‌গি‌য়ে জলবায়ু প‌রিবর্ত‌নের চ্যা‌লেঞ্জ মোকা‌বেলার আহবান জানান সভাপতি ভদন্ত তিষ্যানন্দ ভিক্ষু। গ্রিন হাউস ইফেক্ট থেকে রক্ষা পেতে হলে বৃক্ষ কাটা রোধ ও বৃক্ষরোপণ করতে হবে।


আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ – তরুণী সংগঠনের ২দিন ব্যাপি বৃক্ষ রোপন সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here