বাউফলে অটোরিক্সা চুরির হিড়িক, চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

0
475

মোঃ জিয়াউল হক,বাউফল (প্রতিনিধি) প্রতিনিধি

পটুয়াখালী জেলার বাউফলে চারটি অটোরিক্সাসহ আন্তঃজেলা অটোরিক্সা চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা করা হয়েছে। মামলা নং-২৮, তারিখ-২৬.০৬.২০২৩ইং।

সোমবার (২৬ জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম এ তথ্য জানান। পুলিশ সুপার বলেন, গত ২২ জুন পৌর শহরের কলাতলা এলাকায় বাইতুল ইমাম জামে মসজিদের সামনে থেকে নুরুজ্জামান খাঁ নামের এক ব্যাক্তির অটোরিক্সা চুরি হয়। তার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার রাতে হুমায়ুন কবির নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী বাউফল উপজেলার গুশিংগা ও বগা ইউনিয়নের মোঃ শামীম, মোঃ লিমন মীর, মোঃ আলাল সিকদার, মোঃ হাসান সিকদার, মোঃ হারুন মৃধা ও ভবোরঞ্জন বৈরাগীকে গ্রেফতার করে পুলিশ।

এসময় ভবোরঞ্জন বৈরাগীর গ্যারেজ থেকে একটি, হারুনের নিকট থেকে দুইটি এবং লাউকাঠি এলাকা থেকে একটিসহ মোট চারটি চোরাই অটোরিক্সা উদ্ধার করা হয়।

গেফতারকৃতরা অটোরিক্সা চুরি ও চোরাই অটোরিক্সা বিক্রির টাকা ভাগবাটোয়ারা করে নিয়েছিল। গ্রেফতারকৃতদের আদালতে সোপার্দ করা হয়েছে।


বাউফলে অটোরিক্সা চুরির হিড়িক, চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here