যশোরের অভয়নগরে মুক্তিপণ আদায়ের লক্ষে শিশু অপহরণ।

0
193

মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি

মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী (ইসলাম পাড়া) গ্রাম থেকে গতকাল সোমবার বেলা ১১ টায় ছয় বছর বয়সী তোবা শেখ নামে এক শিশুকে অপহরণ হয়। এলাকাবাসী ও পুলিশের ব্যাপক তৎপরতায় অপহরণকারি চক্র শিশুটিকে রাস্তায় ছেড়ে দেয়। অপহৃত ওই শিশুর পিতার নাম নজরুল শেখ। তিনি ধোপাদী গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার বেলা এগারোটায় প্রতিবেশী মামুন শেখের স্ত্রী আঞ্জু আরা বেগম ওই শিশুকে খাবারের লোভ দেখিয়ে বাড়ির পাশের দোকানে নিয়ে যায়। সেখানে নিয়ে শিশুকে অপহরণ করে লাপাত্তা হয়ে যায়। শিশুকে না পেয়ে বাড়ির লোকজন খোঁজ করতে থাকে। এর মধ্যে বেলা দুইটার দিকে শিশুর এক আত্মীর কাছে একটি অপরিচিত নম্বর(০১৬০৫-৮২৮৩০৯) থেকে ফোন আসে। ফোনটি প্রতিবেশী জাহিদুল ইসলাম রিসিভ করেন। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয় তোবা নামে যে মেয়েটি হারিয়েছে সে আমার কাছে। তাকে ফেরৎ চাইলে আমাদের পাঁচ লাখ টাকা দিতে হবে। এর কিছুক্ষন পরে ওই নম্বর থেকে আবার ফোন আসে তিন লাখ টাকা দিলে তোবাকে ছেড়ে দেওয়া হবে। এ কথা বলে ফোনটি বন্ধ রাখা হয়। এর মধ্যে বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ শিশুকে উদ্ধারের জন্য তৎপরতা শুরু করে। একপর্যায়ে বেলা চার টার দিকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ছেড়ে দেওয়া হয়। শিশুটিকে স্থানীয়রা পেয়ে তার পরিচয় খোঁজ করতে থাকে। পরে তারা শিশুকে তার পিতার কাছে পৌছে দেয়।

শিশু তোবার পিতা নজরুল ইসলাম বলেন, আমার মেয়েকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিলো। প্রতিবেশি আঞ্জ বেগম এ কাজে সহযোগিতা করেছে। এ ব্যপারে থানায় অভিযোগ করেছি।

পুলিশ আঞ্জআরা বেগম কে থানা হেফাজতে আটক করেছে। থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, ঘটনা সত্য। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।


যশোরের অভয়নগরে মুক্তিপণ আদায়ের লক্ষে শিশু অপহরণ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here