দেশ ও দেশের বাহিরে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক একুশে নিউজের সম্পাদক মুন্না

0
144

মোঃ ইউসুফ আলী,তথ্য সম্পাদক

পরিপূর্ণ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে উৎসবের আমেজ নিয়ে আগামী সোমবার, ১৭ জুন সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

ধর্মপ্রাণ মুসলিমরা ঈদের নামাজ আদায় ও পশু কোরবানীর মাধ্যমে পালন করবেন অন্যতম বৃহত্তম এই ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। আল্লাহপাকের প্রতি আনুগত্য প্রকাশ, তাঁর সন্তুষ্টি অর্জন এবং তাঁরই রাস্তায় সর্বোচ্চ আত্মত্যাগের ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় মুসলিম বিশ্বে কোরবানী ও ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে।

মুসলমান সম্প্রদায়ের অন্যতম প্রধান এ ধর্মীয় উৎসব উপলক্ষে দৈনিক একুশে নিউজের প্রকাশক ও সম্পাদক মোঃ মুরাদ হাসান মুন্না দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।

রাজধানীতে বসবাস করা লাখ লাখ বাসিন্দা গ্রামের বাড়িতে আপনজন ও আত্মীয়-স্বজনদের সাথে ঈদের আনন্দ উদযাপন করতে ইতোমধ্যে রাজধানী ছেড়ে গিয়েছেন এবং অনেকে যাচ্ছেন।

তাদের সকলের যাত্রা শুভ হোক এই কামনা করেন তিনি। মুরাদ হাসান মুন্না দৈনিক একুশে নিউজ পরিবারের সাথে যুক্ত থাকা পরিচালনা কমিটি, অফিস স্টাফ, বিভাগ, জেলা, উপজেলা, থানা, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে কর্মরত সকল প্রতিনিধি সহ দেশের ও দেশের বাহিরে থাকা সকল মুসলিম ভাই বোনদেরকে পবিত্র ঈদুল আজহার সালাম ও শুভেচ্ছা জানান।


দেশ ও দেশের বাহিরে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক একুশে নিউজের সম্পাদক মুন্না

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here