“সাংবাদিকদের নানা আয়োজনের মধ্যেদিয়ে শেষে হলো আনন্দ ভ্রমণ “

এম এইচ আরিফ ভূইঁয়া তজুমদ্দিন প্রতিনিধি:

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে ভোলার তজুমদ্দিন উপজেলা প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির আনন্দ ভ্রমণ সম্পূর্ন হয়েছে। মঙ্গলবার ( ১৪ ডিসেম্বর) সকাল ৬টায়, একটি ইঞ্জিন চালিত ট্রলার যোগে চারদিকে নদী বেষ্টিত অপার সৌন্দর্যের লিলাভূমি ‘চর-কুকরি মুকরির’ ও উদ্দ্যশে যাত্রা শুরু করেন। যেতে যেতে নদীর এক পাশে দেখা মিলে নানা রকম প্রাণী।
দীর্ঘ সময় মেঘনা পাড়ি দেওয়ার সময়, একপাশে রান্না, গান আর আড্ডা মেতে উঠে পুরো ট্রলার। দুপুরের খারারের পর চরকুকরি বিভিন্ন স্পট ঘুরে দেখেন ও নৈসর্গিক সৌন্দর্যের মাঝে নিজেকে ক্যামেরার ফ্রেম বন্দী করেন সাংবাদিকরা ও তাদের সাথে আমন্ত্রিত অথিতিবৃন্দ।

তজুমদ্দিন প্রেস ক্লাবের সভাপতি ‘রফিক সাদী’ উক্ত আয়োজন সম্পর্কে বলেন, সাংবাদিক হলো জাতির বিবেক । আমরা প্রতিনিয়ত সত্য কে সবাইর মাঝে তুলে ধরতে সর্বদায় প্রস্তুত থাকি। আমরা প্রতিবছরই এমন একটি আনন্দ ভ্রমণের আয়োজন করি। যাহা সাংবাদিক সমাজে খুব সাড়া পেলেছে। আমরা সারাক্ষণ পারিবারিক কাজের মাঝে থাকতে থাকতে একঘেয়েমী চলে আসে। এই আনন্দ ভ্রমণের মাধ্যমে সাংবাদিকরা যেমন জ্ঞান অর্জন করবে আবার তেমনি শারীরিক ও মানসিকভাবেও প্রশান্তি লাভ করবে বলে মনেকরি ।


“সাংবাদিকদের নানা আয়োজনের মধ্যেদিয়ে শেষে হলো আনন্দ ভ্রমণ “

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here