যশোরের অভয়নগরে দরিদ্র কৃষকের পানের বরজ বিনষ্ট।

0
55

মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার বগুড়াতলা গ্রামে শত্রুতাবশত দুইজন দরিদ্র কৃষকের ১৬ কাঠা জমিতে স্থাপিত পানের বরজ বিনষ্ট করেছে অজ্ঞত একটি দুষ্কৃত চক্র। গত ২৮ জুন ভোর ৫টায় পান বরজের খুুটির সমুদয় বাঁধন কেটে দিয়ে এ ক্ষতি করে। ক্ষতিগ্রস্থ ওই কৃষকের নাম তরিবর রহমান(৪০) ও আজিবর রহমান(৪৫) তারা ওই গ্রামের মৃত হাজের গাজীর ছেলে ও সম্পর্কে এক অপরে আপন ভাই। এ ঘটনার তিন মাস আগে ওই চক্রটি বিষ পান করিয়ে তরিবর রহমানের দুইটি গরু হত্যা করেছিলো। সবকিছু মিলে আজিবর রহমান বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার অভিযোগ ও ভূক্তভোগি পরিবারের সাথে কথা বলে জানা গেছে, আজিবর রহমান ও তবিবর রহমান এলাকার দরিদ্র কৃষক। পান ও তরকারি চাষ করে ছেলে মেয়ের লেখাপাড়া ও তাদের সংসার চলে। গত জুন মাসে অজ্ঞতনামা ব্যক্তিরা বড় ভাই তবিবর রহমানের দুইট এড়ে গরুকে বিষ পান করিয়ে হত্যা করে। যার আনুমানিক মূল্য ছিলো আড়াই লাখ টাকা, ফের ২৮ জুন ওই চক্রটি দুই ভাই মিলে ১৬ কাঠা জমির ওপর স্থাপিত পানের বরজের খুটির তার কেটে দেয়। দুর্যোগ পূর্ণ দমকা হাওয়ার তোড়ে ওই বরজের সমুদয় পান গাছ মাটিতে পড়ে বিনষ্ট হয়। এতে তাদের পাঁচ লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় আজিবর রহমান বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, ঘটনাটি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


যশোরের অভয়নগরে দরিদ্র কৃষকের পানের বরজ বিনষ্ট।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here