যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হেলপার ছিলো চালকের আসনে।

মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি

যশোরের মনিরামপুরে পণ্যবাহী একটি ট্রাক রাস্তার পাশের চালের মিলের সাথে ধাক্কা লেগে দমড়েমুচড়ে গেছে। এতে ঘটনাস্থলে নিহত হয়েছেন বিজয় হোসেন (২৩) নামে ট্রাকের হেলপার। চালক ঘুমিয়ে থাকায় এ সময় গাড়ি চালাচ্ছিলেন হেলপার বিজয়। আহত হয়েছেন ট্রাকের ভেতরে থাকা হৃদয় শেখ ও জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (৬ জুলাই)ভোরে যশোর-চুকনগর সড়কের মনিরামপুর পেয়ারাতলা মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি মোড়ের ব্যাপারী রাইস মিলের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েছিল।স্থানীয় দের খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক কেটে চালকের লাশ উদ্ধার করে।

নিহত বিজয় মেহেরপুর সদরের রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। চালক হৃদয় শেখ হেলপার বিজয়কে নিজের আসনে বসিয়ে ভেতরে ঘুমিয়ে ছিলেন। আর ঘুমের ঘোরে ট্রাক চালাতে গিয়ে হেলপার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা।

এক প্রত্যক্ষদর্শী জানানবৃহস্পতিবার ভোর ৫টার দিকে যশোরের দিক থেকে প্লাস্টিকের পাইপবোঝাই একটি ট্রাক এসে ব্যাপারী রাইস মিলের গেটে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি মারা যান। ট্রাকের ভেতরে দুজন ছিলেন। তাঁরা আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিস এসে ট্রাক কেটে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, ‘আমরা জানতে পেরেছি ট্রাকের চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে,মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হেলপার ছিলো চালকের আসনে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles