রাঙ্গাবালীতে যাত্রীবাহী লঞ্চডুবি

0
62

মোঃ বনি আমিন,বিশেষ প্রতিনিধি রাঙ্গাবালী পটুয়াখালী

পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। এ ঘটনায় দুজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বুড়া গৌরাঙ্গ নদীতে এ ঘটনা ঘটে।

লঞ্চডুবিতে দুজন নিখোঁজ রয়েছে। আর তিন’জন যাত্রী সাতার কেটে কিনারে এসে উঠেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

সাঁতার কেটে কিনারে আসা যাত্রী জানান, বন্ধু পরিবহন নামের লঞ্চটি শুক্রবার বিকেল ৫টায় গলাচিপা লঞ্চ ঘাট ছেড়ে রাঙ্গাবালী উপজেলার চর আন্ডার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বুড়া গৌরাঙ্গ নদীর তিন মোহনায় গিয়ে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে লঞ্চটি ডুবে যায়। এ সময় লঞ্চে পাঁচ থেকে সাতজন যাত্রী ছিল।

লঞ্চটিতে অতিরিক্ত মালামাল লোড করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

বন্ধু পরিবহন লঞ্চটি গলাচিপা টু চর আন্ডা অভ্যন্তরীণ নৌ রুটে যাত্রী ও মালামাল পরিবহন করতো। লঞ্চের মালিক ব্যবসায়ী দীপঙ্কর সাহা।


রাঙ্গাবালীতে যাত্রীবাহী লঞ্চডুবি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here