রাঙামাটিতে দুই দরিদ্র পরিবারকে ঘর দিল সেনাবাহিনী

0
73

বিশেষ প্রতিনিধি রাঙামাটি

রাঙামাটিতে দুই দরিদ্র পরিবারকে নতুন ঘর তৈরি করে দিয়েছে সেনাবাহিনী। তারা হলেন শহরের ভেদভেদীর পাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল খালেক ও মো. বাবুল মিয়া। তাদের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন রাঙামাটি রিজিয়নের জিএসও টু মেজর পারভেজ রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৭ জুন টানা বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হয়। এসময় রাঙামাটি শহরের ভেদভেদীর পাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল খালেক ও মো. বাবুল মিয়ার ঘরে আগুন লেগে যায়। পুড়ে যায় ঘর ও ঘরের আসবাবপত্র। খবর পেয়ে দ্রুত ছুটে যায় রাঙামাটি রিজিয়নের সেনা সদস্যরা। এসময় রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন তাদের নতুন ঘর তুলে দেওয়ার আশ্বাস দেন। পরে মাত্র ৪০ দিনের মাথায় সম্পন্ন ঘর তৈরি করে করে দেয় সেনাবাহিনী।

এ ব্যাপারে রাঙামাটি রিজিয়নের জিএসও টু মেজর পারভেজ রহমান বলেন, সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আত্মমানবতার সেবাই কাজ করে। বজ্রপাতে যাদের ঘর পুড়ে গেছে তারা খুবই দরিদ্র। বিষয়টি রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিনের দৃষ্টিগোচর হয়েছে। তার নির্দেশে ওই দরিদ্র পরিবারগুলোকে ঘর তৈরি করে দেওয়া হয়।

সুবিধাভোগী মো. আব্দুল খালেক ও মো. বাবুল মিয়া বলেন, ঘর পুড়ে যাওয়ার পর এতোদিন আত্মীয়-স্বজনদের ঘরে ছিলাম। কিন্তু এখন থেকে নিজেদের ঘরে থাকতে পারবো। সেনাবাহিনী ঘর তৈরি করে না দিলে পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হতো।


রাঙামাটিতে দুই দরিদ্র পরিবারকে ঘর দিল সেনাবাহিনী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here