
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের খালের পানিতে ডুবে জান্নাতি (২০ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে মিরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের নওপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। শিশু জান্নাতি মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামের রাজন আলীর মেয়ে। সে তার মায়ের সাথে নানার বাড়ি নওপাড়ায় বেড়াতে এসেছিল।
মিরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অশিত কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকালে বাড়ির পাশে খেলা করার সময় জান্নাতি নামের ওই শিশু খালের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর খালের মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মহদেহের সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে মিরপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের হয়েছে।













