ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

0
61

নিজস্ব প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে শহরের কাউতলী এলাকায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। ব্রাহ্মণবাড়িয়া পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মো. একরামুল্লাহ।

এ সময় বক্তারা বলেন, দেশের জনগোষ্ঠীর অর্ধেক হচ্ছে নারী। তাই সরকার বৃহৎ এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। কারণ পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে গেলে দেশের অগ্রগতি দ্রুত ত্বরান্বিত হবে।

অনুষ্ঠান শেষে জেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করায় কর্মকর্তা ও মাঠকর্মীসহ ১৪ জনের মাঝে পুরস্কার প্রদান করা হয়।


ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here