কালিগঞ্জে কৃষ্ণনগরে বিপুল পরিমাণ ভেজাল মধু সহ আটক ১

0
140

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে ২ হাজার ৫০ লিটার ভেজাল মধু সহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টায় কালীগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে এই অভিযান চালানো হয়।গ্রেপ্তার হওয়া নারী কৃষ্ণনগরের মো: কামাল হোসেনের স্ত্রী।

আজ শুক্রবার (১৪ জুলাই) সকাল ১০টায় কালিগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার ওসি মোঃ মামুন রহমান, উপ পরিদর্শক মিলন বিশ্বাস প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল কৃষ্ণনগর এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মরিয়ম বেগমের স্বামী কামাল হোসেন পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়ে মরিয়ম।পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির ভিতরে গোপনে লুকিয়ে রাখা ২ হাজার ৫০ লিটার ভেজাল মধু জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আসামীর কাছ থেকে ভেজাল মধু তৈরীর মেশিন, চিনি সহ বিভিন্ন রাসায়নিক জব্দ করা হয়েছে।

জব্দকৃত মধুর বাজারমূল্য আনুমানিক ১০ লাখ ২৫ হাজার টাকা।সাতক্ষীরার মধুর সুনাম ক্ষুন্ন করার জন্য একটি চক্র দীর্ঘদিন যাবত চিনি দিয়ে ভেজাল মধু তৈরী করে বাজারজাত করে আসছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অসাধু চক্রটির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত থাকবে। গ্রেপ্তার আসামীকে জেলহাজ’ তে পাঠানো হয়েছে। অপর আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


কালিগঞ্জে কৃষ্ণনগরে বিপুল পরিমাণ ভেজাল মধু সহ আটক ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here