বাউফলে প্রশাসনের পরিচয়ে রাতের আঁধারে দুর্ধর্ষ ডাকাতি

0
441

মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফল উপজেলায় বাউফল পৌরসভার ২ নং ওয়ার্ডে রাতের আঁধারে দুর্ধর্ষ চুরি-ডাকাতির ঘটনা ঘটে।
রবিবার (১৫ জুলাই) রাত আনুমানিক ২ ঘটিকার সময় স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন মিয়ার নিজ গৃহে এ ঘটনা ঘটে।

সরে জমিনে জানা যায়, গ্রিল কেটে ডাকাতদের ৬-৭ জনের চক্র বাসভবনে ঢুকে নিজেদেরকে প্রশাসনের সদস্য বলে পরিচয় দেয় এবং বাসার ভিতরে ইয়াবা রয়েছে বলে ঘরে তল্লাশি চালিয়ে প্রায় ৬ ভরি স্বর্ণ, নগদ আড়াই লক্ষ টাকা, একটি এন্ড্রয়েড মোবাইল সেট ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে ভুক্তভোগী শাহাবুদ্দিন মিয়া বলেন- আমি হার্টের রোগী, আমাদের ঘুমিয়ে থাকা অবস্থায় ডাকাত চক্র গ্রিল কেটে আমার ঘরে ঢুকে বলে, ‘আমরা ৭ জন ডিবির লোক, বাহিরেও সাতজন রয়েছে, কোন কথা বলবেন না ঘরের ভিতর ইয়াবা রয়েছে আমরা তল্লাশি চালাচ্ছি’ এই বলে তারা আমাকে ও আমার স্ত্রীকে দেশীয় অস্ত্র দ্বারা জিম্মি করে প্রায় ৬ ভরি স্বর্ণ, টাকা-পয়সা ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।

ডাকাত চক্র চলে গেলে ৯৯৯ ফোন করলে সাথে সাথেই পুলিশের একটি দল আমার বাসায় আসে, সে সময় ডাকাত চক্র অনেক দূরে চলে যায়। আমি সুস্থ তদন্ত সাপেক্ষে আমার মালামাল ফেরত চাই এবং দোষীদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেয়া হোক।

এ ব্যাপারে বাউফল থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, ঘটনা শুনেই আমার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ঘটনাস্হল পরিদর্শন করি। আমারা দোষীদের শনাক্ত করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।


বাউফলে প্রশাসনের পরিচয়ে রাতের আঁধারে দুর্ধর্ষ ডাকাতি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here