নাইক্ষ্যংছড়ি উপজেলায় শাখায় সর্বোচ্চ মর্যাদায় পালিত হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৩

0
298

প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

আজ রোজ বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখায় সর্বোচ্চ মর্যাদায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী,আনন্দ র‍্যালী,কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখায় সকাল ১০.০০ ঘটিকার সময় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন।
জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে সকলে একত্রিত হয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্তরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের শান্তি বয়ে আনতে দোয়া কামনা করেন। এইসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী উপজেলা শাখার উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষক লীগ,শ্রমিক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন।

এর পর দ্বিতীয় অধিবেশনে বিকাল ৩.০০ ঘটিকার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার শাখার উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ এবং নাইক্ষ্যংছড়ি সদর ও সোনাইছড়ি, ঘুমধুম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ একত্রিত হয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়। আনন্দ র‍্যালী শেষে সকলে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী কার্যালয়ে মত বিনিময় সভায় যোগ দেন। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও বান্দরবান জেলার আওয়ামী লীগের নির্বাহী সম্পাদক জনাব আবু তাহের কোং।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্য জনাব ক্যনেওয়ান চাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্য জনাব তসলিম ইকবাল চৌধুরী। নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইমরান। জনাব মোহাম্মদ আলম কোং,জনাব সিরাজুল হক, জনাব আবু তাহের বাহাদুর, জনাব নূরুল আবছার ইমন,জনাব মোহাম্মদ হোসেন আহমেদ।

উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব আব্দুস সত্তর।

উক্ত মত বিনিময় সভায় সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বাবু চোচুমং মার্মা। উক্ত মত বিনিময় সভার গুরুত্বপূর্ণ বক্তব্য শেষে কেক কাটা হয়। কেক কাটার মধ্যে দিয়ে শেষ হয় আজকের বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী।


নাইক্ষ্যংছড়ি উপজেলায় শাখায় সর্বোচ্চ মর্যাদায় পালিত হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৩

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here