শাজাহানপুরের ফুলকোট পশ্চিমপাড়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে ইসলামী জালসা অনুষ্ঠিত

মিজানুর রহমান মিলন, বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরের আমরুল ইউনিয়নের ফুলকোট পশ্চিমপাড়া পুরাতন জামে মসজিদের উন্নয়নকল্পে মসজিদ কমিটির উদ্যেগে গত ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ইসলামী জালসা অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা মো: আব্দুল মান্নানের সভাপতিত্বে ইসলামী জালসায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন আমরুল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বিমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য নজরুল ইসলাম নয়ন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা প্রভাষক মাহতাব উদ্দিন সন্টু। ইসলামী জালসায় অন্যান্যদের মধ্যে মসজিদের ইমাম মাওলানা এ,কে,এম শামছুল আলম,মাওলানা মোঃ আবিদুর রহমান,মোঃ আনিছুর রহমান মন্ডল,জাহিদ, মোঃ ফজলু প্রাং,বাদশা প্রাং, কুরবান ফকির, শাকিল, আদর, সমাজ সেবক মোঃ জাহিদুর রহমান (আমেরিকান) সহ বিভিন্ন এলাকার মুসল্লী বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত জালসায় প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোঃ গোলাম মোস্তফা বিন তবিবর রহমান, দ্বিতীয় বক্তা হিসেবে ইসলামিক বক্তব্য পেশ করেন হযরত মাওলানা মোঃ আবদুল্লাহ আল মুতি মামুন, তৃতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করেন হযরত মাওলানা মোঃ আকরাম হোসেন। জালসা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


শাজাহানপুরের ফুলকোট পশ্চিমপাড়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে ইসলামী জালসা অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here