বাউফলে বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তি ও বিক্ষোভ সমাবেশ

0
233

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশে বিএনপি’র নৈরাজ্যের বিরুদ্ধে বাউফল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে।

রবিবার (৩০ জুলাই) বিকাল ৬ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবন থেকে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বাউফল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ভবন সম্মুখ মাঠে সমাবেশ করে। সমাবেশে বক্তারা বিএনপির অগ্নি সন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের সমালোচনা করেন এবং রাজপথেই তাদের প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোসারেফ হোসেন খান। আরো উপস্থিত ছিলেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শামসুল আলম মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত খান ছানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ খান, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম সিকদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, পৌর যুবলীগের সভাপতি মামুন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার লিটন প্রমুখ।


বাউফলে বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তি ও বিক্ষোভ সমাবেশ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here