কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

0
180

কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ কাউছার হোসেন (৩৮) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। সে চাঁদাবাজি ও মাদক ব্যবসার সাথে অস্ত্র ভাড়া দিতো। শনিবার এই তথ্য জানান র‌্যাব- ১১ কুমিল্লার উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম। গ্রেফতার কাউছার হোসেন (৩৮) সদর দক্ষিণ মডেল উপজেলার সালমানপুর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে।

র‌্যাব কর্মকর্তা এ কে এম মুনিরুল আলম জানান, গত শুক্রবার (৪ আগস্ট) রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সালমানপুর এলাকায় আগ্নেয়াস্ত্রসহ কাউছার হোসেন (৩৮) নামের একজনকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতার যুবকের প্রাইভেটকার থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় প্রাইভেটকারটি জব্দ করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, কাউছারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন স্থানে অস্ত্রের ভয় দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, চুক্তি ভিত্তিক বিভিন্ন ধরণের অপকর্ম পরিচালনা করতো। সে বিভিন্ন সময়ে এই অস্ত্র ভাড়াও দেয়। এই বিষয়ে গ্রেফতার কাউছারের বিরুদ্ধে জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here