দেবহাটায় কমিউনিটি ক্লিনিকে এলইডি টিভি ও বেঞ্চ প্রদান

এ বি সিদ্দিক,স্টাফ রিপোর্টার সাতক্ষীরা

দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশার আলোর আয়োজনে শনিবার ৫আগষ্ট সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এলইডি টিভি ও বেঞ্চ প্রদান করা হয়েছে।

এ্যামেরিকিয়ারস এর অর্থায়নে থ্রিডিং লোকাল রিপ্রেজেন্টেটিভ প্রকল্পের আওতায় কমিউনিটি ক্লিনিকে ওই এলইডি টিভি ও বেঞ্চ প্রদান করা হয়। গ্রামীন মানুষের স্বাস্থ্য সেবা উন্নতিকল্পে ওই প্রকল্পের মাধ্যমে দেবহাটা উপজেলার কুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নের ৭টি কমিউনিটি ক্লিনিকে ৭ টি ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি ও ৭ টি ওয়েটিং বেঞ্চ প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল লতিফ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাকিব হাসান বাধন, আশার আলোর নির্বাহী পরিচালক জাতীয় পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, প্রকল্প সমন্বয়কারী ডাঃ জি, এম ইমতিয়াজ আহমেদ, প্রকল্প কর্মকর্তা আলমগীর হোসেন, আশার আলোর হিসাবরক্ষক ফজলুল হক ও স্বাস্থ্য কর্মী রবিউল ইসলাম প্রমুখ।

জানা গেছে, ওই প্রকল্পের মাধ্যমে আশার আলোর বাস্তবায়নে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ও কুলিয়া ইউনিয়নে আগামী ১৫ মাসব্যাপী কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সাধারন মানুষকে স্বাস্থ্য সেবা দিতে সবধরনের সুযোগ সুবিধাগুলো বিনামূল্যে প্রদান করা হবে।


দেবহাটায় কমিউনিটি ক্লিনিকে এলইডি টিভি ও বেঞ্চ প্রদান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles