আজ ৭ই আগষ্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ বুদ্ধিজীবী আব্দুল ওয়াহাব তালুকদারের ৫২তম মৃত্যু বার্ষিকী

0
119

মোঃ রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

আজ ৭ই আগষ্ট বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব তালুকদারের ৫২ তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে রাষ্ট্র হারিয়েছে একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা সন্তানকে।

শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহাব তালুকদার স্বাধীনতা পুর্বে বর্তমান কুড়িগ্রাম সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপনা করতেন। ১৯৭১ সালে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার জন্য সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধকে তরান্বিত করার জন্য বিশেষ করে এলাকার ছাত্র- যুবকদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটা অঞ্চলের বিশিষ্ট রাজনীতিবিদ ভারতের সাবেক কৃষিমন্ত্রী কমলগুহ, রাজনীতি বিদ ও সমাজসেবক বিজয় সেন, আব্দুল হামিদ পঞ্চায়েত সহ স্থানীয় ব্যক্তিবর্গ এবং বাংলাদেশের ডাঃ মজিবুর রহমান, আবুল কাশেম মাষ্টার, আজিজুল হক মাষ্টার, মোজাম্মেল হক খোকা সহ অনেকের সহযোগিতায় কুচবিহার জেলার দিনহাটা মহুকমার বামন হাটে বিজয় সেনের বাড়ীতে বামন “হাট যুব শিবির” প্রতিষ্ঠিত হয়।

তিনি বামন হাট যুব শিবিরের ক্যাম্প ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় আজকের দিনে পাকহানাদার বাহিনী কর্তৃক আক্রমনে প্রথমে ব্রাশফায়ারে আহত হন এবং পরে হানাদারা বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। তার কবরটি ভারত-বাংলাদেশ সীমান্তে কালমাটি গ্রামের বগনী নদীর তীরে ঝুঁকি পুর্ন অবস্থায় রয়েছে। দুঃখ জনক হলেও সত্যি সমাধিটি বাংলাদেশে পুনঃ সমাহিত করার জন্য সরকারের নিকট আবেদন করা হলেও কাজটির লক্ষনীয় অগ্রগতি নেই। দীর্ঘদিন থেকে বিষয়টি ঝুলন্ত অবস্থায় থাকার কারণে শহীদ পরিবার, মুক্তিযোদ্ধা এবং এলাকাবাসীর মাঝে ক্ষোভের সঞ্চার করছে। এজন্য কর্তৃপক্ষের আন্তরিক ও জোরালো ভূমিকা পালনে দৃষ্টি আকর্ষণ করছি।


আজ ৭ই আগষ্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ বুদ্ধিজীবী আব্দুল ওয়াহাব তালুকদারের ৫২তম মৃত্যু বার্ষিকী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here