দেবহাটায় আশার আলোর আয়োজনে স্বাস্থ্য সেবার উন্নয়ন ক্যাম্প

0
159

এ বি সিদ্দিক,স্টাফ রিপোর্টার সাতক্ষীরা

দেবহাটা উপজেলার বেসরকারী উন্নয়ন সংস্থা আশার আলোর আয়োজনে ও এ্যামেরিকিয়ারস ফাউন্ডেশনের অর্থায়নে স্থানীয় স্বাস্থ্য সেবার উন্নয়ন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সনাক্তকরন ক্যাম্প এবং রেফারেন্স উদ্বোধন করা হয়েছে। দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে ৭আগষ্ট, ২৩ ইং সোমবার সকাল ৯ থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রকল্প এলাকা কুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নের জনগনের জন্য এই ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য সেবা দেয়ার আয়োজন করা হয়। এখান থেকে বিনামূল্যে ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপ সনাক্তকরন রুগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করে অটো ভ্যান যোগে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে আশার আলোর কর্মকর্তারা জানান। ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপ সনাকরন ক্যাম্প এবং রেফারেন্স উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যামেরিকিয়ারস ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবিএম কামরুল আহসান, আশার আলোর নির্বাহী পরিচালক জাতীয় যুব পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদ, প্রকল্প সমন্বয়কারী ডাঃ ইমতিয়াজ আহম্মেদ, প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন, আশার আলোর হিসাবরক্ষক ফজলুল হক, টেকনিশিয়ান ছিলেন আব্দুস সবুর, আষ্কারপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি দিপক ঘোষ, আশার আলোর স্বাস্থ্য কর্মী রবিউল ইসলাম, আল আমিন, মাধবী মন্ডল, রিক্তা পারভীন, রাকিবা সুলতানা, শেফালি পারভীন, রবিউল ইসলাম প্রমুখ।

এসময় স্বাস্থ্য সেবা সাধারন মানুষের দোরগোড়ায় পৌছাতে সরকার যে সিদ্ধান্ত গ্রহন করেছে সেটা বাস্তবায়নে সকলে একযোগে কাজ করার আহবান জানান।


দেবহাটায় আশার আলোর আয়োজনে স্বাস্থ্য সেবার উন্নয়ন ক্যাম্প

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here