
শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের আঞ্চলিক সংগঠন ছোটদেশ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এসএসসি/দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা এবং বিদায়ী শিক্ষিকা মোছাঃ মনোয়ারা খানমকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার ১২আগষ্ট সকালে হাজী ফয়জুর রহমান একাডেমি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ছোটদেশ সমাজ কল্যান সমিতির সভাপতি হুমায়ুন কবির শাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়ছল আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা আব্দুল খালিক মাখন, বিশেষ অতিথি ছিলেন মাও.নিজাম উদ্দিন, মফুর আলী, মাও.ফয়জুল ইসলাম, আব্দুল আজিজ তাপাদার, আব্দুল খালিক, সামস্ উদ্দিন সম, মোঃ খছরুজ্জামান, আবু সুফিয়ান রুনু, আব্দুর রহিম, জসিম উদ্দিন ও কামাল হোসেন, আজীবন দাতা সদস্য আব্দুল মুকিত ও গ্রামের কৃতি সন্তান ডা. সালাউদ্দিন মাহমুদ।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সাথে ফ্রান্স প্রবাসী কামরুল ইসলাম, মাও.হাবিবুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমান সুমন, রেজাউল করিম, ইতালি প্রবাসী শাহিন আহমদ, আরব আমিরাত প্রবাসী জাবের আহমদকে সংবর্ধনা এবং প্রবাসগামী সমিতির সহ-সাধারন সম্পাদক আমির উদ্দিন, নাজমুল ইসলাম ও আব্দুল ছামাদ-কে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়।
উচ্চ শিক্ষা অর্জনে এ সংবর্ধনা উৎসাহী করবে জানিয়ে কৃতি শিক্ষার্থীরা ছোটদেশ সমাজ কল্যাণ সমিতির দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দায়িত্বশীলরা বলেন,গ্রামের উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও সমাজ বিনির্মাণে কাজ করছে ছোটদেশ সমাজ কল্যাণ সমিতি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সহ-সভাপতি মো. আব্দুল্লাহ হারুন তানিম, সহ সাধারণ সম্পাদক রিমন আহমদ তাপাদার, সহ সাধারণ সম্পাদক আমির উদ্দিন, কোষাধ্যক্ষ হাফিজ দিলওয়ার হোসেন, সমাজ সেবা সম্পাদক তানভির আহমদ অপু, সহ সমাজ সেবা সম্পাদক মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাজন, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির শাহজাদা, দপ্তর সম্পাদক জুনেদ আহমদ রাহী, সহ-দপ্তর সম্পাদক অপু, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ শাহিদ আহমদ, সাহিত্য সম্পাদক আলী হোসেন, সহ প্রচার সম্পাদক ওয়াশিম আকরাম সৌরভ, ক্রীড়া সম্পাদক হাসান আহমদ এপলু, সিনিয়র কার্যকরি সদস্য এনাম উদ্দিন, আব্দুল করিম,কার্যকরি সদস্য বুরহান উদ্দিন সাজু, আবুল হাসনাত, জামিল আহমদ, সজিবুল ইসলাম, সদস্য লোকমান হোসেন, এমরুল হাসান, রেদওয়ান হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশ এ প্রবাসের সকল প্রিয়জনদের সাথে নিয়ে এই গ্রামকে সু-শিক্ষায় শিক্ষিত একটি সুন্দর, নিরাপদ ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে সকলে মিলে কাজ করবেন।










