ভোলার লালমোহনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে

0
65

মোঃ রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে নানা আয়োজনের মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে (১৫ আগষ্ট মঙ্গলবার) সূর্যোদয়ের সাথে সাথে আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ও দলীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এছাড়াও উপজেলা অডিটরিয়ামে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের সভাপত্বিতে, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার,লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগমসহ লালমোহন উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।


ভোলার লালমোহনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here