জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়িতে দোয়া মুনাজাত অনুষ্ঠিত

0
237

রবিউল জিহাদ,খাগড়াছড়ি সদর প্রতিনিধি

স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে দোয়া ও মুনাজাতের আয়োজন করে খাগড়াছড়ি ৮নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।

মঙ্গলবার বিকাল ৫. ৩০ ঘটিকায় খাগড়াছড়ি পৌরসভার নীচের বাজার সংলগ্ন বায়তুল করীম মাদ্রাসা কমপ্লেক্স ও এতিমখানায় আয়োজন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী। এসময় মাদ্রাসার ছাত্র-শিক্ষক, পরিচালনা পর্ষদ ও স্থানীয় অনেকের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাতের জন্য পবিত্র কুরআন মাজিদ তেলোয়াত, দোয়া ও মুনাজাত করা হয়।

এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির বিশিষ্ট ব্যবসায়িক এবং সমাজসেবক ও খাগড়াছড়ি বায়তুল করীম মাদ্রাসা কমপ্লেক্স এর প্রধান উপদেষ্টা শোয়াইব খান,খাগড়াছড়ি কাচামাল বাজার ব্যবসায়িক সমিতির সভাপতি ও খাগড়াছড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উক্ত মাদ্রাসার সভাপতি জালাল আহমেদ পাটোয়ারী, মাদ্রাসার কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল আরিফ, হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, আব্দুল্লাহ আল মামুন সহ আরো অনেকে।


জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়িতে দোয়া মুনাজাত অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here