
মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া
স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে কুমারখালী উপজেলা প্রশাসন, আয়োজনে সকল দপ্তর ও শ্রেনি পেশার মানুষের গভীর শ্রদ্ধাঞ্জলি।
শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন থেকে শুরু করে উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত ছিলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৭৮ কুমারখালী খোকসা অঞ্চলের ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জর্জ। আরো উপস্থিত ছিলেন কুমারখালী পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিধান ঘোষ আরো উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সুমন সহ বিভিন্ন পদের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। কুমারখালী খোকসা অঞ্চলের সংসদ সদস্য সেলিম আলতাব জর্জ বলেন ১৫ ই আগস্ট শোকের মাস, এই মাসে কেউ যেন কোন ধরনের নাশকতা সৃষ্টি না করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ১৫ ই আগস্ট নিঃসন্দেহে সারা বাংলাদেশের মানুষের কাছে শোকের মাস।
তাই তিনি বিশ্বাস করেন আগস্ট মাস এ মাসে কেউ যেন কোন রকম বিশৃঙ্খল সৃষ্টি না করে দেশে। তিনি বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে আসা সকল নেতা বিন্দুদের উদ্দেশ্যে বলেন আগামী দ্বাদশ নির্বাচনে আবারো নৌকাকে বিজয় করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। দোয়াও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করেন।











