যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

0
65

অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (২৭) এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রবিবার এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

মরদেহের সুরতহাল প্রতিবেদনে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান আলী উল্লেখ করেন, মধ্যরাতে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজের পাকা রাস্তার ওপর বেপরোয়া গতির কোনো যানবাহন ওই যুবককে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার নাম-পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে। নিহত যুবকের পরনে নীল রঙের ফুলহাতা শার্ট ও আকাশি রঙের থ্রি কোয়ার্টার প্যান্ট ছিল।


যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here