মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

0
103

অনলাইন ডেস্ক

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্রলীগের ছাত্র সমাবেশ। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে।

তবে সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীদের সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা যায়। বেলা সাড়ে ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েক হাজার শিক্ষার্থী কালী মন্দিরের গেট দিয়ে উদ্যানে প্রবেশ করেন। এ ছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন।

বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।


মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here