ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে ব্রিটিশ নাগরিক নিহত

0
63

অনলাইন ডেস্ক

পূর্ব ইউক্রেনে যুদ্ধের সময় এক ব্রিটিশ নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। নিহতের নাম স্যামুয়েল নিউ। ২২ বছর বয়সী যুবক স্যামুয়েল সলিহুলের বাসিন্দা ছিলেন।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, নিহত হওয়ার আগে তিনি এক বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে একজন স্বেচ্ছাসেবক যোদ্ধা হিসেবে ছিলেন।

ফেসবুকে একটি পোস্টে তার ভাই ড্যানিয়েল নিউ বলেছেন, ‘আমার ছোট ভাই স্যাম গতকাল পূর্ব ইউক্রেনে নিহত হয়েছে।’ তিনি আরও লেখেন, কতটা ভেঙে পড়েছি তা ভাষায় প্রকাশ করতে পারব না।

তিনি আরও বলেন, আমি আমার ছোট ভাইকে নিয়ে কতটা গর্বিত তা জোর দিয়ে বলতে পারব না।  মাত্র ২১ বছর বয়সে আহ্বানে সাড়া দিয়ে রাশিয়ান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনে সফর করেছিল।

তিনি আরও লেখেন,  ‘স্যাম তুমি এমন লোকদের জন্য তোমার জীবন দিয়েছ যাদের কখনও চিন না। সাহস, নৈতিকতা এবং সম্মানের সাথে কাজ করেছ। তমি শুধু আমার ছোট ভাইই নও,  একজন ব্যতিক্রমী মানুষ, একজন ভালো সৈনিক এবং সবচেয়ে সাহসী মানুষদের মধ্যে একজন যাদের সম্পর্কে আমার জানার সৌভাগ্য হয়েছে।

ড্যানিয়েল ইউক্রেনীয় সামরিক ইউনিফর্মে তার ভাইয়ের একটি ছবিও শেয়ার করেছেন।


ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে ব্রিটিশ নাগরিক নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here