
বিশেষ প্রতিনিধি নরসিংদী
নরসিংদী ০৫ রায়পুরার নৌকার মনোনয়ন প্রত্যাশী রিয়াদ আহমেদ সরকার প্রায় এক হাজার কর্মী নিয়ে ঢাকায় সুধী সমাবেশে যোগ দেন।
অদ্য ০২/০৯/২০২৩ ইং এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্ভোধন অনুষ্ঠানের সুধী সমাবেশ উপলক্ষে নরসিংদী ০৫ রায়পুরা উপজেলার নৌকার মনোনয়ন প্রত্যাশী রিয়াদ আহমেদ সরকার প্রায় এক হাজার কর্মী নিয়ে ঢাকায় সুধী সমাবেশে যোগ দেন। করোনা কালীন সময় থেকে বৃহত্তর রায়পুরার চব্বিশ ইউনিয়নে যে মানুষটা সাধারণ জনগনের পাশে দাড়িয়ে জন সচেতনতার জন্য মাক্স বিতরণ, লিফলেট বিতরণ সহ অসহায় দরিদ্র নিপীড়িত মানুষের পাশে আর্থিক সহযোগিতার পাশাপাশি খাবার বিতরণ করেছেন দু-হাত উজাড় করে।সেই করোনা থেকে যাত্রা শুরু করে প্রতি ইউনিয়ন ভিত্তিক প্রতিটি জনসাধারনের দাঁড়প্রান্তে পৌছে মানুষ কে দিয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের সেবা। ফলে অতি অল্প সময়ের মধ্যেই বিশেষ পরিচিতি লাভ করেন তিনি। সাধারণ জনতা তাকে মানবতার ফেরিওয়ালা পদবীতে আখ্যায়িত করেন। রিয়াদ আহমেদ সরকার একটা বিশেষ পরিবারে জন্মগ্রহণ করেছেন যে পরিবারের রয়েছে সাতজন বীর মুক্তিযোদ্ধা। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই সূত্র কে বুকে ধারণ করে তিনি পথ চলছেন অনায়াসে। তিনি বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে রায়পুরা উপজেলায় আজীবন সেবা করে যেতে চান। তিনি বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে।জননেত্রী শেখ হাসিনার কাছে তিনি নৌকার মনোনয়ন প্রত্যাশী।
রায়পুরায় রিয়াদ আহমেদ সরকারের জনপ্রিয়তার শীর্ষস্থানে অবস্থান করছে । তার প্রমান তিনি দেখিয়েছেন অনেকবার। রিয়াদ আহমেদ সরকারের এক ডাকেই অদ্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্ভোধন অনুষ্ঠানের সুধী সমাবেশে বিশটা বাস,দশটা মাইক্রোবাস সহ একহাজার কর্মী যোগ দেন। রায়পুরার প্রতিটি জনগনের প্রত্যাশা এবার নতুন নেতৃত্ব আসুক।





