
প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া থানাধীন মরিচ্যা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত একজন আসামীকে র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার করা হয়েছে।
অদ্য ০৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাত অনুমান ০১.১৫ ঘটিকার সময় র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন মরিচ্যা এলাকায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ ইউসুফ (৩৫), পিতা-মৃত জালাল আহমেদ, মাতা-আরেফা খাতুন, সাং-মাদ্রাসাপাড়া, তেচুয়া পালং, থানা-রামু, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল মর্মে জানায়। উল্লেখ্য, আসামীর বিরুদ্ধে কক্সবাজার জেলার রামু থানায় মামলা নং-৩০/১৯, জিআর-২৯৯/১০, প্রসেস নং-১৪০/১৯, রিসিভ নং-১৪০/২০, বৈদিশিক নাগরিক আইন ১৪ ধারায় মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে।











