বাংলাদেশ আওয়ামীলীগ দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

0
48

মোঃ হাসান আল মামুন,দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

আজ সোমবার বিকেল পাঁচটায় দীঘিনালা বঙ্গবন্ধু চত্বরে, বাংলাদেশ আওয়ামীলীগ দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোপ মিছিলের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ কাসেম এর নেতৃত্বে বিক্ষোভ এই মিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ মিছিলে দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের অংশ সংগঠনের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

আধুনিক ও স্মার্ট খাগড়াছড়ির রূপকার শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী মর্যাদা) নন্দিত জননেতা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিকে নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে দীঘিনালা উপজেলাতে এই বিক্ষোভ মিছিল করে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ষড়যন্ত্রকারীরা নিপাত যাক। একটি স্মার্ট খাগড়াছড়ি বিনির্মানে জননেতা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির বিকল্প নাই।


বাংলাদেশ আওয়ামীলীগ দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here