
মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ
বিশিষ্ট শিক্ষানুরাগী, গৌরীপুরে বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সমাজ সেবক, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক জাতীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী মরহুম আলহাজ্ব নূরুল আমিন খান পাঠান সাহেবের আজ ২৩ তম মৃত্যুবার্ষিকী। উনার জন্ম ১৯৪২ খ্রিঃ এবং মৃত্যু ৭ সেপ্টেম্বর ২০০০ খ্রিঃ।
নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব নূরুল আমিন খান পাঠানের ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আজিজুল হক স্যার এবং সঞ্চালনা করেন রুপম রশিদ অপরুপ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা পরিষদ সাবেক সফল চেয়ারম্যান জনাব আলী আহাম্মদ খান পাঠান সেলভী, মোঃ শাহজাহান মিয়া, মোঃ আব্দুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হান্নান, মোঃ আব্দুল হান্নান, মোঃ সাদেকুর রহমান, মোঃ জহিরুল হুদা লিটন, মোঃ শহিদুল্লাহ, মোঃ আব্দুল হালিম, সহ বিশিষ্ট সুনামধন্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় বক্তব্য রাখেন।
নূরুল আমিন খান পাঠান সাহেব গৌরীপুরে বিভিন্ন প্রতিষ্ঠান, প্রতিষ্ঠা করেছেন। তার মধ্যে গৌরীপুর শহরে নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজ, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসা, সহর বানু বারিকা উচ্চ বিদ্যালয়, তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানেও ওনার দান ও অবদান রয়েছে। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল হান্নান সাহেব।











