
মোঃ আল ইমরান,স্টাফ রিপোটার নেত্রকোনা
ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার এর মধ্যবর্তী এলাকা শ্যামগঞ্জ বাজারে (৯ সেপ্টেম্বর) শনিবার সকাল ১০.৪৫ মিনিটে মাংস মহালের একটি ইলেকট্রনিক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আরো ৫ থেকে ৬টি দোকানে। গৌরীপুর ফায়ার সার্ভিস, পূর্বধলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং এলাকাবাসীর সহযোগিতায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যায় ৬টি দোকান। ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা।
আগুনে পুড়ে যাওয়া তামিম বস্তালয়ের মালিক মোঃ শামীম বলেন, তার কাপড়ের গোডাউন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তিনি জানান তার দোকানের ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লক্ষ টাকা। ইয়াদ স্টোর এর মালিক মোঃ নজরুল ইসলাম মেম্বার বলেন আমার দোকানে প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। দোকান মালিক জুয়েল মিয়া বলেন আমার প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। দোকানদার সজল রায় বলেন তার প্রায় ১৩ থেকে ১৫ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। কিছুদিন পূর্বেও শ্যাম গঞ্জ বাজারে আগুন লেগেছিল তখন ক্ষতির পরিমান আরো বেশিছিল। তাই এলাকা বাসী আবদার করেন শ্যাম গঞ্জ বাজারে একটি ফায়ার সার্বিস নির্মিতি হোক।
আগুন লাগার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন এবং পূর্বধলার উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান প্রিন্স।তাহারা দুজনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রধানদের সাথে কথা বলেন এবং আগুন লাগার সূত্র ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় সাথে উপস্হিত ছিলেন, গোহালা কান্দা ইউনিয়নের বর্তমান জনপ্রিয় চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, শ্যাম গঞ্জ তদন্ত শাখার তদন্ত কর্মকর্তা ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম। পূর্বধলা উপজেলা প্রশাসন এবং গৌরীপুর উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের খুঁজ খবর নিয়ে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করার দ্রুত নির্দেশ দেন।













