কোরআন শিক্ষা ছাত্র ছাত্রীদের মাঝে ‘স্বপ্নময় কুমারখালী‘র উদ্যোগে শতাধিক ফলজ বৃক্ষ বিতরণ।

0
93

মোঃ শামীম খন্দকার,কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নময় কুমারখালী’র উদ্যোগে সামাজিক কর্মকাণ্ডের আওতায় আল হেরা কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে শতাধিক আম গাছের চারা বিতরণ করা হয়। উপজেলার গড়াই মাধ্যমিক বিদ্যালয় ও ১০০ নং কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১১ সেপ্টেম্বর সোমবার বিকেলে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০০ নং কেশবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনসুর আলী।

সংগঠনের সভাপতি মাহমুদ শরীফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থা ইয়ূথ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল। সাংবাদিক ও সমাজকর্মী হাসান মাহমুদ আলালের পরিচালনায় সেসময় উপস্থিত ছিলেন শিক্ষক ও সমাজকর্মী পলাশ মাহমুদ, সমাজকর্মী আকমল হােসেন, সাংবাদিক এম এ ওহাব প্রমূখ।


কোরআন শিক্ষা ছাত্র ছাত্রীদের মাঝে ‘স্বপ্নময় কুমারখালী‘র উদ্যোগে শতাধিক ফলজ বৃক্ষ বিতরণ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here