লালমনিরহাটের হাজীগঞ্জে ট্রলির ধাক্কায় মাদরাসাছাত্র নিহত

0
90

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার হাজীগঞ্জে শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলির ধাক্কায় মনির হোসেন (১৩) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বকশীটারি এলাকার আবু তালেবের ছেলে। সে স্থানীয় জামতলা হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো চাপারহাট ভেলাবাড়ী বাইপাস সড়ক হয়ে হেঁটে জামতলা হাফিজিয়া মাদরাসায় যাচ্ছিল মনির। পথে হাজীগঞ্জ এলাকায় এলে পেছন থেকে আসা বালুভর্তি একটি ট্রলি তাকে ধাক্কা দেয়।

এতে গুরুতর আহত হয় মনির। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা ঘাতক ট্রলিটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


লালমনিরহাটের হাজীগঞ্জে ট্রলির ধাক্কায় মাদরাসাছাত্র নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here