দুমকীতে ভোক্তা অধিকারের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

0
39

মো: জাহিদুল ইসলাম,দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতায় দুমকীর পিরতলা বাজারে অভিযান চালিয়ে ২ টি বেকারি প্রতিষ্ঠানকে ১৮০০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১.০০ টায় পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ সোয়াইব মিয়ার নের্তৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় পিরতলা বাজারের বিভিন্ন বেকারি, ফার্মেসী, মুদি, সবজি ও ফলের দোকানে পন্যের মূল্যে ও মান যাচাই করা হয়।

অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, পন্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ সঠিকভাবে না থাকায় পিরতলা বাজারের ভাই ভাই বেকারিকে ১৩০০০/ টাকা ও আশার আলো বেকারির স্বত্তাধিকারীকে ৫০০০/ টাকা জরিমানা করা হয়।


দুমকীতে ভোক্তা অধিকারের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here