
এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি
সেবা উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে – উদ্ভাবনে স্থানীয় সরকার এ প্রতিপাদ্যে ভোলার লালমোহনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ভোলা -৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। মেলায় বিভিন্ন সরকারি দপ্তরের সাতটি (০৭) স্টল স্থান পায়।













