নাগেশ্বরীতে পাওনা টাকা চাওয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম

মোহাম্মদ হাসান,কুড়িগ্রাম (নাগেশ্বরী) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৭ নং ওয়ার্ড কুটি পয়রাডাঙ্গা গ্রামে, পাওনা টাকা চাওয়ায়, অভিযুক্তদের ধারালো অস্ত্রের আঘাতে, শফিকুল ইসলাম সরু নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কুটি পয়রাডাঙ্গা গ্রামের মৃত ফজলুল হক ব্যাপারীর ছেলে শফিকুল ইসলাম সরুর কাছ থেকে, একই গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে মোঃ লিটন মিয়া পারিবারিক সমস্যার কারণে, ৯০ নব্বই হাজার টাকা ধার নেয় ১৫ দিনের জন্য। এরপর তিন মাস অতিবাহিত হওয়ার পরও টাকা দেয়ার কোন খবর নেই। পরে শফিকুল ইসলাম সরু পাওনা টাকা চাইতে গেলে, লিটন মিয়ার সাথে অনেক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে, লিটন তার ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায়, কুপিয়ে জখম করে শফিকুল ইসলাম সরুকে। অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্ত লিটনকে সহযোগিতা করেছে তার বাবা ফজলু মিয়া ও ভাই রুবেল, লিটু,মাইদুল,হযরত আলী ও ফজর আলী।

পাওনাদার গুরুতর আহত শফিকুল ইসলাম সরুকে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ঘটনার প্রত্যক্ষদর্শী- ববিতা বেগম,আব্দুল আউয়াল ও মর্জিনা বেগম সহ অসংখ্য গ্রামবাসী হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করার জোর দাবি জানান। কঠিন শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন। স্থানীয়রা জানায়, শফিকুল ইসলাম সরুর পাওনা টাকা ফেরত চাওয়ায়, লিটন তার পরিবারের লোকজন নিয়ে তার ওপর হামলা চালায়। রংপুর হাসপাতালের সুচিকিৎসায় শফিকুল ইসলাম সরু এখন সংক্রামুক্ত হলেও অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে দাপটের সাথে। স্থানীয়দের একটাই দাবি, দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার চাই।


নাগেশ্বরীতে পাওনা টাকা চাওয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles