উখিয়ায় স্মার্ট কার্ড বিতরণের আনুষ্ঠানিক বিতরণ শুরু ২৩ সেপ্টেম্বর থেকে

0
72

প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উখিয়া উপজেলায় ২০০৮ সাল থেকে শুরু করে ২০১৭ সাল পর্যন্ত যারা ভোটার হয়েছেন তাদের হাতে স্বপ্নের স্মার্ট কার্ড তুলে দিচ্ছেন বাংলাদেশ সরকার। উখিয়া উপজেলায় এবারে ১ লাখ ১২ হাজার ভোটার পাবে এই ডিজিটাল দেশের স্বপ্নের স্মার্ট কার্ড।

১ লাখ ১২ হাজারের মধ্যে যারা অন্তর্ভুক্ত আছে তারা এই স্মার্ট দেশের স্মার্ট কার্ড নিজ নিজ ইউনিয়ন পরিষদ থেকেও নিতে পারবে। উখিয়া উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদ গুলোকে নিদিষ্ট করে সময় ঠিক করে দিয়েছেন উপজেলা নির্বাচন অফিস থেকে এবং সেই অনুযায়ী সবাইকে অবগত করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সাংবাদিকদের প্রতি আহবান করেছেন।

স্মার্ট কার্ড বিতরণের আনুষ্ঠানিক বিতরণ শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে। ২৩ সেপ্টেম্বর উখিয়া উপজেলা পরিষদ হল রুমে ১২:০০ – ২:০০ টা পর্যন্ত মহিলা এবং দুপুর ২:০১ – ৪:৩০ টা পর্যন্ত পুরুষদের স্মার্ট কার্ড বিতরণ করার আনুষ্ঠানিক বিতরণ শুরু করবেন। স্মার্ট কার্ড নেওয়ার জন্য নিজের আগের এনআইডি কার্ড সঙ্গে আনতে হবে এবং যার স্মার্ট কার্ড তাকে নিজের পুরাতন এনআইডি কার্ড নিয়ে সশরীরে অবশ্যই উপস্থিত থাকতে হবে।


উখিয়ায় স্মার্ট কার্ড বিতরণের আনুষ্ঠানিক বিতরণ শুরু ২৩ সেপ্টেম্বর থেকে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here