কুষ্টিয়ার ভেড়ামারা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

0
136

মো: আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

গতকাল ২১ ৯ ২৩ ইং তারিখ সন্ধ্যার পর ভেড়ামারা জেলা পরিষদ ডাকবাংলাতে উপজেলা আওয়ামীলীগ এর পক্ষ থেকে এক আলোচনা ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

উক্ত প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: রফিকুল আলম চুনু।

তিনি আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ওপ্রতিবাদ জানান, তিনি বলেন এসব মামলা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক,এবং উদ্দেশ্য প্রণোদিত।

আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা, হামলার ভয় দেখিয়ে কোন লাভ নেই, এসব মিথ্যা মামলা, হামলা আওয়ামীলীগ সহ অংগ সংগঠন এর নেত্রীবৃন্দ ভয় পাই না।

এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু,ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম সানা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আতিকুজ্জামান বিটু, এছাড়া আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য অংগ সংগঠনের নেত্রী বৃন্দ।


কুষ্টিয়ার ভেড়ামারা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here